JULY 14, 2025
যখন তোমায় তুমি ঢেকে রাখো কালো কাপড়ের আবরণে
তখন তুমি নারী,
পুণ্যবতী নারী।
যখন নিজেকে আটকে রাখতে সক্ষম তুমি পাঁচ দেয়ালের কারাগারে,
তখন তুমি অযথা আপদ মুক্ত নিরাপদ এক মাংসপিণ্ড,
পশুর লোলুপ দৃষ্টির লালার জল মুক্ত।
কিন্তু…
যখন তুমি তোমায় কালো কাপড়ের আবরণে ঢেকে না রাখতে ইচ্ছুক,
তখন তুমি বেশ্যা, ম বর্গীয় কোন অশ্লীল শব্দের উক্তি,
অসতী এক নারী।
আর…
যখন তুমি নিজেকে পাঁচ দেয়ালের কারাগারে বন্দী না রাখতে ইচ্ছুক,
তখন তুমি মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে চলা মুক্ত বিহঙ্গে আড়ালে
এক দলা মাংসপিণ্ড,
রক্তপিপাশীদের তৃষ্ণা নিবারণের রক্তের পেয়ালা,
ধর্ষণের এক উৎকৃষ্ট যন্ত্র।
তোমায় তখন যত্রতত্র ব্যবহার সম্পূর্ণ বৈধ,
কারণ……
ধর্মের দৃষ্টিতে তা তো মহা পুন্য।
লেখক
রাশেদুল ইসলাম চৌধুরী
