কে ঠিক করবে কী পড়বেন, কী দেখবেন?

JUNE 1, 2026

কওমী মাদ্রাসার ছেলেরা বনলতা এক্সপ্রেস নামের সিনেমাটি চলতে দেবে না ব্রাহ্মণবাড়িয়ায়। এতে অবাক হওয়ার কী হয়েছে? এই মূর্খ অশিক্ষিতরাই বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে। এদের সংখ্যাই অধিক। মাদ্রাসায় শিল্প সাহিত্যের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না। বরং শিল্প সাহিত্যের বিরুদ্ধে, মুক্তচিন্তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়। ছাত্ররা কোরান হাদিস পড়েই বড় হচ্ছে। বাকস্বাধীনতা, মত প্রকাশের অধিকার, নারীর সমানাধিকার, মানবাধিকার সম্পর্কে কোনও জ্ঞান অর্জন করছে না। এদের একটা অন্ধকার জগতে ঠেলে দেওয়া হয়েছে। এই অন্ধকারের মানুষে ছেয়ে গেছে দেশের শহর বন্দর, গ্রাম গঞ্জ। আরও সিনেমা, আরও থিয়েটার, আরও বই এরা চাইলেই বন্ধ করে দিতে পারে, কারণ এদের সংখ্যাই বেশি, এবং এরা শিখেছে কী করে মবসন্ত্রাস চালাতে হয়, কী করে সন্ত্রাসী হতে হয়, কী করে ধর্ষণ করতে হয়, কী করে মানুষকে অবলীলায় জবাই করতে হয়।

মজা-দেখা-জনগণের দেশ মাদ্রাসার অশিক্ষিত মূর্খরা দখল করবেই তো, তারাই সিদ্ধান্ত নেবে মানুষ আদৌ বই পড়বে কিনা, নাটক সিনেমা দেখবে কিনা, গান গাইবে কিনা। মানুষ কী খাবে, কী পোশাক পরবে, কার সঙ্গে মিশবে, কার সঙ্গে কথা বলবে, কী কথা বলবে, সব সিদ্ধান্তই তারা নেবে, আর সরকার থাকবে চিরকাল তাদের গোলাম হয়ে, কারণ কিলবিলে সংখ্যার অনুকম্পা নিয়ে সরকারের ইচ্ছে অনন্তকাল ক্ষমতায় থেকে স্বর্গসুখ ভোগ করা।

লেখক

রাশেদুল ইসলাম চৌধুরী জয়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *