পাপ কোথায়—মানুষের প্রেমে, নাকি ধর্মের ভণ্ডামিতে?

JULY 7, 2022

চট্টগ্রামের এক মসজিদের ইমাম মসজিদের ভেতরে নিজের শোবার ঘরে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছেন।  পাড়ার লোকজন  দু’জনকেই পিটিয়েছে, অকথ্য ভাষায় গালাগালি করেছে। তাদের অভিযোগ—মসজিদের মতো “পবিত্র জায়গায়” এমন অপবিত্র কাজ কী করে করলেন ইমাম সাহেব!

কিন্তু প্রশ্ন হলো, মসজিদ আবার কবে থেকে পবিত্র জায়গা? যেখানে মানুষকে আল্লাহ নামক  কাল্পনিক সৃষ্টিকর্তার  নামে ধোঁকা দেওয়া হয়,  আল্লাহর অস্তিত্বের প্রমাণই  আজও মেলেনি, অথচ  রূপকথার গল্পকে সত্য বলে প্রচার করে  কাল্পনিক স্বর্গের লোভ আর নরকের ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা হয়—সেই জায়গাকে কি সত্যিই পবিত্র বলা যায়? যায় না। 

মসজিদে  নানা অপকর্ম ঘটে—শিশু ধর্ষণ, খুন, মাদক লেনদেন, অস্ত্র লুকিয়ে রাখা, জঙ্গি প্রশিক্ষণ ইত্যাদি।  অথচ এসব নিয়ে সমাজের এতটা ক্ষোভ দেখা যায় না, যতটা প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে  দেখা যায় ।

দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের ঘনিষ্ঠতা—তা প্রেম হোক বা যৌন সম্পর্ক—কোনও অপরাধ নয়। বরং মানুষে মানুষে স্নেহ, প্রেম, ভালবাসা, এবং পরস্পরের সম্মতিতে যৌনতা—এসবই জীবনের স্বাভাবিক ও মানবিক দিক। তাই ইমাম যদি তার প্রেমিকার সঙ্গে রাত কাটিয়ে থাকেন, সেটি নৈতিকতার বড় সংকট নয়; বরং সমস্যা হলো সেই সমাজের, যারা ব্যক্তিগত সম্পর্কের জন্য মানুষকে পিটিয়ে অপমান করতে দ্বিধা করে না, কিন্তু সত্যিকার অপরাধগুলোর বিরুদ্ধে রা-শব্দ করে না, চরম অন্যায়গুলোর সামনে নির্লজ্জের মতো  নীরব থাকে।

লেখক

রাশেদুল ইসলাম চৌধুরী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *